TQIU Air Fryer V4 5L 1900W – Double Heating, Digital Touch
Overview
Frequently Bought Products
-
৳1,050.00
৳1,450.00
TQIU Air Fryer V4 এ উপরে ও নিচে দুইটা হিটিং এলিমেন্ট আছে। তাই খাবার মাঝপথে উল্টাতে হয় না, দুই পাশ একসাথে সমানভাবে মচমচে হয় আর রান্না দ্রুত শেষ হয়। ১৯০০ ওয়াটের শক্তিশালী মোটর, টাচ স্ক্রিন আর কম শব্দে চলে। ৫ লিটারের মধ্যে ডাবল হিটিং চাইলে V4 নিন, খাবার মাঝপথে উল্টাতে হয় না। Kaif Mart-এ TQIU V4 পাবেন TQIU-এর অফিসিয়াল ওয়ারেন্টিসহ।
Key Features | মূল বৈশিষ্ট্য
- ডাবল হিটিং (উপর ও নিচ): উল্টানো ছাড়াই সমান রান্না।
- ১৯০০ ওয়াট পাওয়ার, দ্রুত রান্না।
- ফুল-কালার টাচ স্ক্রিন কন্ট্রোল।
- ৫ লিটার বাস্কেট, ৩–৫ জনের জন্য।
- ৮০–২০০°C তাপমাত্রা।
- HD ভিউয়িং উইন্ডো ও কম শব্দে চলে।
- সম্পূর্ণ ধাতব ভেতরের অংশ, স্বাস্থ্যকর ও সহজে পরিষ্কার।
Specifications | স্পেসিফিকেশন
| মডেল | TQIU V4 (KQZG5D-V4) |
|---|---|
| ধারণক্ষমতা | ৫ লিটার |
| পাওয়ার | ১৯০০ ওয়াট |
| হিটিং | ডাবল হিটিং (উপর ও নিচ) + গরম বাতাস |
| কন্ট্রোল | ফুল-কালার ডিজিটাল টাচ স্ক্রিন |
| তাপমাত্রা | ৮০–২০০°C |
| রং | সাদা |
| বক্সে যা থাকে | এয়ার ফ্রায়ার, ফ্রাই বাস্কেট, কুকিং ট্রে, ইউজার ম্যানুয়াল |
| ব্র্যান্ড | TQIU (অফিসিয়াল) |
| ওয়ারেন্টি | ৩৬৫ দিন (৩০ দিনের মধ্যে সমস্যায় রিপ্লেসমেন্ট) |
| পাওয়ার সাপ্লাই | ২২০–২৪০V, ৫০/৬০Hz |
Who is it for? | কাদের জন্য উপযুক্ত
যারা ৫ লিটারের মধ্যে সেরাটা চান: দ্রুত রান্না, উল্টানোর ঝামেলা নেই, আর রান্না ঘরে কম শব্দ।
Why buy from Kaif Mart | কেন Kaif Mart থেকে কিনবেন
- আসল TQIU: Kaif Mart TQIU-এর অফিসিয়াল ডিলার। TQIU-এর নাম ব্যবহার করে কিছু নকল পেজও পণ্য বিক্রি করে, তাই অফিসিয়াল জায়গা থেকে কিনলে ওয়ারেন্টি নিয়ে চিন্তা থাকে না।
- ওয়ারেন্টি: ৩০ দিনের মধ্যে সমস্যায় রিপ্লেসমেন্ট, ৩৬৫ দিন পর্যন্ত মেরামত।
- আগে টাকা লাগে না: পণ্য হাতে পেয়ে, খুলে দেখে টাকা দিন।
- কোনটা নেবেন বুঝতে পারছেন না? কল বা WhatsApp করুন, পরিবারের সদস্য আর বাজেট শুনে আমরা মডেল বলে দেব।
FAQ | সাধারণ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ডাবল হিটিং কেন দরকার?
উত্তর: সাধারণ এয়ার ফ্রায়ারে শুধু উপরে হিটার থাকে, তাই নিচের দিক কম মচমচে হয় আর মাঝপথে উল্টাতে হয়। V4 এ নিচেও হিটার থাকায় দুই দিক একসাথে হয়।
প্রশ্ন: V4 নাকি S সিরিজ (৬ লিটার)?
উত্তর: পরিবারে ৪–৫ জন হলে V4 যথেষ্ট। ৫ জনের বেশি বা পুরো মুরগি রোস্ট করতে চাইলে ৬ লিটারের S সিরিজ ভালো।
প্রশ্ন: ওয়ারেন্টি কত দিনের?
উত্তর: ৩৬৫ দিন। প্রথম ৩০ দিনে সমস্যা হলে নতুন পণ্য বা টাকা ফেরত।
প্রশ্ন: এই এয়ার ফ্রায়ার কত বিদ্যুৎ খায়?
উত্তর: এটি ১৯০০ ওয়াটের। একটানা আধা ঘণ্টা চালালে সর্বোচ্চ প্রায় ০.৯৫ ইউনিট বিদ্যুৎ লাগে। তাপমাত্রা ঠিক হয়ে গেলে হিটার মাঝে মাঝে বন্ধ থাকে, তাই আসল খরচ সাধারণত এর চেয়ে কম।
প্রশ্ন: এয়ার ফ্রায়ারে কী কী রান্না করা যায়?
উত্তর: আলু ভাজা, চিকেন ফ্রাই, মাছ ভাজা, কাবাব, সবজি, কেক তো বটেই, ইফতারের পেঁয়াজু, বেগুনি, সমুচাও খুব কম তেলে করা যায়। গ্যাস না থাকলেও রান্না থামে না।
Warranty & After-sales Service | ওয়ারেন্টি ও সার্ভিস
- ১–৩০ দিন: মান বা কার্যক্ষমতার কোনো সমস্যা হলে একই মডেলের নতুন পণ্য অথবা টাকা ফেরত।
- ৩১–৩৬৫ দিন: TQIU অফিসিয়াল ওয়ারেন্টিতে মেরামত; মেরামতে বেশি সময় লাগলে একই মডেলের রিপ্লেসমেন্ট।
- ১–৭ দিন: প্যাকেট না খোলা ও একবারও চালু না করা পণ্য মত বদলালে ফেরত দেওয়া যাবে (যাওয়া-আসার কুরিয়ার খরচ ক্রেতার)।
- ক্লেইম করতে লাগবে অর্ডার নম্বর, ক্রয়ের প্রমাণ, পণ্যের গায়ের সিরিয়াল বারকোড এবং সমস্যার ছবি বা ছোট ভিডিও।
- পড়ে যাওয়া, পানি ঢোকা, ভুল ভোল্টেজ, অনুমোদনহীন মেরামত বা বারকোড নষ্ট হলে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
Delivery | ডেলিভারি
সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি। পণ্য হাতে পেয়ে, ডেলিভারিম্যানের সামনে খুলে দেখে টাকা দিন। অর্ডার বা কোনো প্রশ্নে কল/WhatsApp করুন: ০১৪০১-১১৮৫২০।
English Summary
TQIU Air Fryer V4 is a 5L, 1900W double heating air fryer with top and bottom heating elements, so food cooks evenly without flipping. Full-color touch screen, 80–200°C, HD window and low-noise operation. Comes with 365-day TQIU warranty and cash on delivery from Kaif Mart.