TQIU Air Fryer SX2 6.5L 2100W – Double Heating, Marble Non-stick Basket
Overview
Frequently Bought Products
-
৳1,050.00
৳1,450.00
TQIU Air Fryer SX2 হলো ৬.৫ লিটারের শক্তিশালী এয়ার ফ্রায়ার। ২১০০ ওয়াট ডাবল হিটিং আর দ্রুত 3D বাতাসে বড় পরিমাণ খাবারও কম সময়ে সমানভাবে রান্না হয়। মার্বেল কোটেড নন-স্টিক বাস্কেটে খাবার লেগে থাকে না, ধোয়াও সহজ। বড় বাস্কেট আর ২৩০°C পর্যন্ত তাপ, তাই গ্রিল-রোস্ট বেশি করলে SX2 ভালো। Kaif Mart-এ TQIU SX2 পাবেন ক্যাশ অন ডেলিভারিতে।
Key Features | মূল বৈশিষ্ট্য
- ৬.৫ লিটার বাস্কেট, ৫–৮ জন।
- ২১০০ ওয়াট ডাবল হিটিং (উপর ও নিচ কয়েল)।
- দ্রুত 3D বাতাস (Rapid 3D Airflow)।
- ২৩০°C পর্যন্ত তাপ।
- মার্বেল কোটেড নন-স্টিক বাস্কেট।
- ডিজিটাল টাচ প্যানেল ও অটো প্রিসেট।
- অটো শাট-অফ ও ওভারহিট প্রোটেকশন।
Specifications | স্পেসিফিকেশন
| মডেল | TQIU SX2 |
|---|---|
| ধারণক্ষমতা | ৬.৫ লিটার |
| পাওয়ার | ২১০০ ওয়াট |
| হিটিং | ডাবল হিটিং (উপর ও নিচ) |
| কন্ট্রোল | ডিজিটাল টাচ, অটো প্রিসেট |
| সর্বোচ্চ তাপমাত্রা | ২৩০°C |
| বাস্কেট | মার্বেল কোটেড নন-স্টিক |
| রং | কালো |
| বক্সে যা থাকে | এয়ার ফ্রায়ার, ফ্রাই বাস্কেট, কুকিং ট্রে/র্যাক, ইউজার ম্যানুয়াল |
| ব্র্যান্ড | TQIU (অফিসিয়াল) |
| ওয়ারেন্টি | ৩৬৫ দিন (৩০ দিনের মধ্যে সমস্যায় রিপ্লেসমেন্ট) |
| পাওয়ার সাপ্লাই | ২২০–২৪০V, ৫০/৬০Hz |
Who is it for? | কাদের জন্য উপযুক্ত
বড় পরিবার, যারা প্রতিদিন বেশি পরিমাণ রান্না করেন আর সহজে পরিষ্কার করা যায় এমন বাস্কেট চান।
Why buy from Kaif Mart | কেন Kaif Mart থেকে কিনবেন
- আসল TQIU: Kaif Mart TQIU-এর অফিসিয়াল ডিলার। TQIU-এর নাম ব্যবহার করে কিছু নকল পেজও পণ্য বিক্রি করে, তাই অফিসিয়াল জায়গা থেকে কিনলে ওয়ারেন্টি নিয়ে চিন্তা থাকে না।
- ওয়ারেন্টি: ৩০ দিনের মধ্যে সমস্যায় রিপ্লেসমেন্ট, ৩৬৫ দিন পর্যন্ত মেরামত।
- আগে টাকা লাগে না: পণ্য হাতে পেয়ে, খুলে দেখে টাকা দিন।
- কোনটা নেবেন বুঝতে পারছেন না? কল বা WhatsApp করুন, পরিবারের সদস্য আর বাজেট শুনে আমরা মডেল বলে দেব।
FAQ | সাধারণ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: SX1, SX2 আর SX4 এর পার্থক্য কী?
উত্তর: তিনটাই ৬.৫ লিটার, ২১০০W ডাবল হিটিং। SX1 এ আলোসহ HD উইন্ডো ও ২৪০°C পর্যন্ত তাপ; SX2 তে মার্বেল নন-স্টিক বাস্কেট ও দ্রুত 3D বাতাস; SX4 এ উপরে-নিচে দুইটা উইন্ডো, ১২টি মেনুর কালার স্ক্রিন আর ৪ ধাপ বাতাসের গতি।
প্রশ্ন: মার্বেল কোটিংয়ের সুবিধা কী?
উত্তর: সাধারণ নন-স্টিকের চেয়ে মজবুত, খাবার লেগে থাকে না। কাঠের বা সিলিকনের চামচ ব্যবহার করলে অনেক দিন ভালো থাকে।
প্রশ্ন: ওয়ারেন্টি কত দিনের?
উত্তর: ৩৬৫ দিন। প্রথম ৩০ দিনে মান বা কার্যক্ষমতার সমস্যা হলে নতুন পণ্য বা টাকা ফেরত।
প্রশ্ন: এই এয়ার ফ্রায়ার কত বিদ্যুৎ খায়?
উত্তর: এটি ২১০০ ওয়াটের। একটানা আধা ঘণ্টা চালালে সর্বোচ্চ প্রায় ১.০৫ ইউনিট বিদ্যুৎ লাগে। তাপমাত্রা ঠিক হয়ে গেলে হিটার মাঝে মাঝে বন্ধ থাকে, তাই আসল খরচ সাধারণত এর চেয়ে কম।
প্রশ্ন: এয়ার ফ্রায়ারে কী কী রান্না করা যায়?
উত্তর: আলু ভাজা, চিকেন ফ্রাই, মাছ ভাজা, কাবাব, সবজি, কেক তো বটেই, ইফতারের পেঁয়াজু, বেগুনি, সমুচাও খুব কম তেলে করা যায়। গ্যাস না থাকলেও রান্না থামে না।
Warranty & After-sales Service | ওয়ারেন্টি ও সার্ভিস
- ১–৩০ দিন: মান বা কার্যক্ষমতার কোনো সমস্যা হলে একই মডেলের নতুন পণ্য অথবা টাকা ফেরত।
- ৩১–৩৬৫ দিন: TQIU অফিসিয়াল ওয়ারেন্টিতে মেরামত; মেরামতে বেশি সময় লাগলে একই মডেলের রিপ্লেসমেন্ট।
- ১–৭ দিন: প্যাকেট না খোলা ও একবারও চালু না করা পণ্য মত বদলালে ফেরত দেওয়া যাবে (যাওয়া-আসার কুরিয়ার খরচ ক্রেতার)।
- ক্লেইম করতে লাগবে অর্ডার নম্বর, ক্রয়ের প্রমাণ, পণ্যের গায়ের সিরিয়াল বারকোড এবং সমস্যার ছবি বা ছোট ভিডিও।
- পড়ে যাওয়া, পানি ঢোকা, ভুল ভোল্টেজ, অনুমোদনহীন মেরামত বা বারকোড নষ্ট হলে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
Delivery | ডেলিভারি
সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি। পণ্য হাতে পেয়ে, ডেলিভারিম্যানের সামনে খুলে দেখে টাকা দিন। অর্ডার বা কোনো প্রশ্নে কল/WhatsApp করুন: ০১৪০১-১১৮৫২০।
English Summary
TQIU Air Fryer SX2 is a 6.5L, 2100W double heating air fryer with rapid 3D airflow, up to 230°C, a marble-coated non-stick basket and a digital touch panel with auto presets. Comes with 365-day TQIU warranty, cash on delivery at Kaif Mart.