TQIU Air Fryer S4 6L 2000W – Double Heating, Smart Knob + Touch, 230°C
Overview
Frequently Bought Products
-
৳1,050.00
৳1,450.00
TQIU Air Fryer S4 হলো S সিরিজের সবচেয়ে উন্নত মডেল। তাপমাত্রা ২৩০°C পর্যন্ত ওঠে, তাই স্টেক বা গ্রিল দোকানের মতো উপরে সেঁকা হয়। স্মার্ট নোব আর টাচ দুইভাবেই চালানো যায়, আর ফ্রিজের মাংস গলানোর জন্য আছে স্থির তাপের ডিফ্রস্ট মোড। S series-এ সবচেয়ে বেশি ফিচার S4-এ: ২৩০°C পর্যন্ত তাপ আর ফ্রিজের খাবার ডিফ্রস্ট। Kaif Mart-এ পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি আর ক্যাশ অন ডেলিভারিসহ।
Key Features | মূল বৈশিষ্ট্য
- ৮০–২৩০°C তাপমাত্রা: গ্রিল ও স্টেকের জন্য বেশি তাপ।
- ডাবল হিটিং (উপর ও নিচ)।
- স্মার্ট নোব + টাচ কন্ট্রোল।
- স্থির তাপে ডিফ্রস্ট: ফ্রোজেন মাংস দ্রুত গলে।
- ভাজা, রোস্ট, গ্রিল, স্টার-ফ্রাই, সতে।
- মার্বেল কোটেড নন-স্টিক বাস্কেট ও খোলা যায় এমন ধোঁয়া-তেল ফিল্টার।
- সম্পূর্ণ ধাতব ভেতর, ৬ লিটার বাস্কেট।
Specifications | স্পেসিফিকেশন
| মডেল | TQIU S4 |
|---|---|
| ধারণক্ষমতা | ৬ লিটার |
| পাওয়ার | ২০০০ ওয়াট |
| হিটিং | ডাবল হিটিং (উপর ও নিচ) |
| কন্ট্রোল | স্মার্ট নোব + টাচ প্যানেল |
| তাপমাত্রা | ৮০–২৩০°C |
| বাস্কেট | মার্বেল কোটেড নন-স্টিক |
| রং | কালো |
| বক্সে যা থাকে | এয়ার ফ্রায়ার, ফ্রাই বাস্কেট, কুকিং ট্রে, ইউজার ম্যানুয়াল |
| ব্র্যান্ড | TQIU (অফিসিয়াল) |
| ওয়ারেন্টি | ৩৬৫ দিন (৩০ দিনের মধ্যে সমস্যায় রিপ্লেসমেন্ট) |
| পাওয়ার সাপ্লাই | ২২০–২৪০V, ৫০/৬০Hz |
Who is it for? | কাদের জন্য উপযুক্ত
যারা গ্রিল, স্টেক, কাবাব বেশি করেন আর ফ্রোজেন খাবার ব্যবহার করেন। বড় পরিবারের জন্য প্রিমিয়াম পছন্দ।
Why buy from Kaif Mart | কেন Kaif Mart থেকে কিনবেন
- আসল TQIU: Kaif Mart TQIU-এর অফিসিয়াল ডিলার। TQIU-এর নাম ব্যবহার করে কিছু নকল পেজও পণ্য বিক্রি করে, তাই অফিসিয়াল জায়গা থেকে কিনলে ওয়ারেন্টি নিয়ে চিন্তা থাকে না।
- ওয়ারেন্টি: ৩০ দিনের মধ্যে সমস্যায় রিপ্লেসমেন্ট, ৩৬৫ দিন পর্যন্ত মেরামত।
- আগে টাকা লাগে না: পণ্য হাতে পেয়ে, খুলে দেখে টাকা দিন।
- কোনটা নেবেন বুঝতে পারছেন না? কল বা WhatsApp করুন, পরিবারের সদস্য আর বাজেট শুনে আমরা মডেল বলে দেব।
FAQ | সাধারণ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: S সিরিজের S1, S2, S3, S4 এর পার্থক্য কী?
উত্তর: সবগুলো ৬ লিটার ও ডাবল হিটিং। S1 নোব দিয়ে চলে; S2 টাচ স্ক্রিন ও অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং; S3 তে ২১০০W আর ৪ ধাপ বাতাসের গতি; S4 এ স্মার্ট নোব+টাচ, ২৩০°C পর্যন্ত তাপ আর ডিফ্রস্ট মোড।
প্রশ্ন: ২৩০°C কেন দরকার?
উত্তর: বেশি তাপে মাংসের উপরটা দ্রুত সেঁকা হয়ে ভেতরের রস আটকে থাকে, স্বাদ হয় গ্রিলের মতো।
প্রশ্ন: ডিফ্রস্ট মোডে কতক্ষণ লাগে?
উত্তর: মাংসের পরিমাণের উপর নির্ভর করে; সাধারণত ঘরের তাপে রাখার চেয়ে অনেক দ্রুত গলে।
প্রশ্ন: ওয়ারেন্টি কত দিনের?
উত্তর: ৩৬৫ দিন। প্রথম ৩০ দিনে মান বা কার্যক্ষমতার সমস্যা হলে নতুন পণ্য বা টাকা ফেরত।
প্রশ্ন: এই এয়ার ফ্রায়ার কত বিদ্যুৎ খায়?
উত্তর: এটি ২০০০ ওয়াটের। একটানা আধা ঘণ্টা চালালে সর্বোচ্চ প্রায় ১ ইউনিট বিদ্যুৎ লাগে। তাপমাত্রা ঠিক হয়ে গেলে হিটার মাঝে মাঝে বন্ধ থাকে, তাই আসল খরচ সাধারণত এর চেয়ে কম।
প্রশ্ন: এয়ার ফ্রায়ারে কী কী রান্না করা যায়?
উত্তর: আলু ভাজা, চিকেন ফ্রাই, মাছ ভাজা, কাবাব, সবজি, কেক তো বটেই, ইফতারের পেঁয়াজু, বেগুনি, সমুচাও খুব কম তেলে করা যায়। গ্যাস না থাকলেও রান্না থামে না।
Warranty & After-sales Service | ওয়ারেন্টি ও সার্ভিস
- ১–৩০ দিন: মান বা কার্যক্ষমতার কোনো সমস্যা হলে একই মডেলের নতুন পণ্য অথবা টাকা ফেরত।
- ৩১–৩৬৫ দিন: TQIU অফিসিয়াল ওয়ারেন্টিতে মেরামত; মেরামতে বেশি সময় লাগলে একই মডেলের রিপ্লেসমেন্ট।
- ১–৭ দিন: প্যাকেট না খোলা ও একবারও চালু না করা পণ্য মত বদলালে ফেরত দেওয়া যাবে (যাওয়া-আসার কুরিয়ার খরচ ক্রেতার)।
- ক্লেইম করতে লাগবে অর্ডার নম্বর, ক্রয়ের প্রমাণ, পণ্যের গায়ের সিরিয়াল বারকোড এবং সমস্যার ছবি বা ছোট ভিডিও।
- পড়ে যাওয়া, পানি ঢোকা, ভুল ভোল্টেজ, অনুমোদনহীন মেরামত বা বারকোড নষ্ট হলে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
Delivery | ডেলিভারি
সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি। পণ্য হাতে পেয়ে, ডেলিভারিম্যানের সামনে খুলে দেখে টাকা দিন। অর্ডার বা কোনো প্রশ্নে কল/WhatsApp করুন: ০১৪০১-১১৮৫২০।
English Summary
TQIU Air Fryer S4 is the top 6L model of the S series: 2000W double heating, 80–230°C, smart knob plus touch control, constant-temperature defrosting, fry/roast/grill/stir-fry/sauté modes, a marble-coated non-stick basket and a removable smoke and oil filter. Comes with 365-day TQIU warranty, cash on delivery at Kaif Mart.